Skip to main content

Posts

আহত অতীত

প্রবাল বসু সন্ন্যাসী সকাল জুড়ে বিক্ষিপ্ত করেছি মেঘ অপেক্ষায় বসে আহত অতীত সবুজ একটা সকাল কিংবা, পাখির ডানার নীচে সংবাহী প্রেম নিঃসঙ্গ আলো খুঁজে নিয়েছে তার জগত আবেদনহীন কালো কাপড়ে তাই ঢেকে নিয়েছি পথ। মনের গভীরে ছুটে যেতে চায় মন বিবেকহীন মৃত সম্পর্কের গায়ে কি দিয়ে লাগাই প্রলেপ? অতীতের গর্ভে এখন সংক্রামক ব্যাধি রাতের সম্মোহনে পরাস্ত মনের আবেগ। লতায় পাতায় ঘেরা অবিশ্বাস্য নির্জনতা হৃদয়ের করিডোরে নিরুত্তর প্রশ্নের সারি লাগামহীন......... পাতার আড়ালে দীর্ঘ রাত্রি নামে বনানীর বিবর্ণ চুলে অনন্ত আক্ষেপের বিষ। হে ঈশ্বর আমায় দুঃখী করে দাও! বাতাসের দস্যিপনায় হাহাকারের ঝড় মাটির সাথে মিশে সময়ের সরল সঙ্গমে খুঁজে নিতে চাই আহত অতীত। 
Recent posts

পোশাক

মৃত্তিকা নাথ মুখোপাধ্যায় । কথায় বলে , donot judge a book by its cover. ______ অর্থাৎ খোলস দেখে ভিতর বিচার কোরোনা ।মানুষের  পোশাক দেখে , মনুষ্যত্বের পরিমাপ কোরোনা। কিন্তু সবসময় আমরা তাই ই করি । গলায় টেথেস্কোপ থাকলেই সেই মানুষ ডাক্তার ।অফিস আয়র্সে  লোকাল ট্রেনে দুই ব্যাগ সমেত মহিলা মানেই স্কুল দিদিমণি। কপালে তিলক , গলায় রুদ্রাক্ষ মানেই ত্রিকালজ্ঞ জ্যোতিষ ।  উস্ক খুস্ক চুল , পায়জামা - পাঞ্জাবি পরা , ঝোলা ব্যাগের মানুষ  হলেন কবি । এমনকি যাকে ভিক্ষে দি , দেখেনি তার চেহারা ও পোশাক ঠিক  কত টা মলিন । বিখ্যাত বলিউড চলচিত্র Three Idiots এ জেনে ছিলাম,  ইউনিফর্ম কতটা গুরুত্বপূর্ণ। ইউনিফর্ম যদি বিয়ে বাড়ির হয়  বিনা নিমন্ত্রণে , কোনো গিফ্ট না দিয়েও খেয়ে আসা যায় ।  বর পক্ষ জিজ্ঞেস করলে -----------বলতে হবে কনে পক্ষের ,  আর কনেপক্ষ কে বলতে হবে বরপক্ষের । (খেয়াল রাখতে হবে  দু পক্ষ একসাথে না চেপে ধরে।)  এ তো গেলো রসিকতা । কিন্তু যে অত্যন্ত মূল্যবান তথ্য টা পাওয়া  যায় এই সিনেমা থেকে,সেটা হলো, যে শিখতে চাইবে ...